শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অপপ্রচারকারীদের বিরোদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

অপপ্রচারকারীদের বিরোদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

আফতাব উদ্দীন সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার পরিচালনাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবাণ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন ষড়যন্ত্রকারীরা দলীয় ও সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কাজ করছে। তাদের বিরোদ্ধে সোচ্চার থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমেই পরাস্থ করবো। এজন্য অপপ্রচারকারীদের বিরোদ্ধে সারাদেশের ন্যায় সুনামগঞ্জবাসীকেও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দল ও সরকার যেন কোন অবস্থায় বিব্রত না হয় সেদিকে আমাদেরও খেয়াল রাখতে হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ সার্কিট হাউসের হলরুমে জেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান সহ জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দল ও সরকার বিব্রত হয় এমন কোন কাজ দলের নেতাকর্মীরা যেন না করেন সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। সরকার ১৮০ দিনে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সেগুলো প্রচার প্রচারনায় সরকার ও দল অনেকে পিছিয়ে আছে। মন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, ১৮০ দিনে সরকার অনেক ভালো কাজ করছে যেগুলো আমরা জনগনের কাছে সেভাবে প্রচার করতে পারিনি। সরকারের সকল উন্নয়ন কর্মসুচি জেলা থানা থেকে ইউনিয়ন পর্যন্ত পৌছে দিতে হবে। মন্ত্রী বলেন,প্রবাসী অধ্যূষিত সিলেটে বিভাগের অন্যতম জেলা সুনামগঞ্জে বেশ কিছু যুবক ভাইয়েরা দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। তারা সমুদ্র পথে বিদেশে যায় পরে লাশ হয়ে ফিরে আসেন। এটি অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক। এটি আমাদের কারো জন্য কাম্য নয়। এভাবে বিদেশযাত্রার ফলে এলাকা ও দেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ থেকে আমাদের বিরত থাকতে হবে। এভাবে দেশজাতি ও তাদের পরিবার সমান ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আমরা সমুদ্র পথে বিদেশ যাবো না। প্রবাসী কল্যাণমন্ত্রী মানবপাচারকারী ও স্থানীয় দালালদের হুশিয়ারি দিয়ে বলেন, যারা অবৈধভাবে বিদেশে যেতে প্ররোচিত করছেন তারা বাইরের কেউ না তারা এদেশের মানুষ। তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সকল দালালদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন,বিএনপির দলীয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক কষ্ট করে এ সরকার গঠন করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্থানীয় মানুষের জনদাবিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা