শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় ১০ লক্ষ টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার

পোরশায় ১০ লক্ষ টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার

এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় কাদা মাটির নিচ থেকে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলার পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের কানাপাড়া গ্রামে কুজা পুকুরের পশ্চিম পাশের পানির ধারে কাদা মাটির ভিতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে পোরশা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশের একটি দল বিকেল আনুমানিক ৫ টায় ঘটনাস্থলে পৌঁছায়।

পরে পুলিশ কাদা মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পায়। উপস্থিত সাক্ষীদের সামনে সেটি উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি।

উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পোরশা থানা পুলিশের হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা