শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ‘সামারি ট্রায়াল’সহ পরোয়ানায়-১০ আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ‘সামারি ট্রায়াল’সহ পরোয়ানায়-১০ আসামি গ্রেফতার

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘অপরাধ দমন’ও মাদক নির্মূলে পুলিশের একটি চৌকসটিম বিশেষ অভিযানে সামারি ট্রায়ালসহ পরোয়ানাভূক্ত-১০আসামি’কে গ্রেফতার করেছে।

আজ সোমবার(৩১আগস্ট) রাতের প্রথম দিক থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি’ মহম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে পুলিশের চৌকস একাধিক টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নির্মূলে যুব সমাজকে রক্ষা করতে উপজেলার সর্বত্র ধারাবাহিকভাবে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক স্পট, মাদক সেবন, গ্রেপ্তারি পরোয়ানা,সামারি ট্রায়াল সহ,নিয়মিত মামলার আসামি গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পেকিরচর গ্রামের দিলু মিয়ার ছেলে আরিফ, কাঁচপুর ইউপির কাচপুর গ্রামের (খাসপাড়া আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া) মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ তোফাজ্জল ওরফে তুহিন, পিরোজপুর ইউপির আষাড়িয়ার চর গ্রামের জিন্নাত আলীর ছেলে সাদেকুর রহমান,

মাদকসেবনকারী সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি গ্রামের মৃত মজিবরের ছেলে সজল, একই গ্রামের রমজান আলীর ছেলে রিফাত, উপজেলার মহজমপুর গ্রামের মৃত রাজ্জাক মুন্সির ছেলে মোঃ সাদ্দাম হোসেন, পার্শ্ববর্তী চৌরাপাড়া গ্রামের তাহের ফকিরের ছেলে ইব্রাহিম (৩০), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বচ্চুনা গ্রামের মৃত গাটু’র ছেলে মোঃ নাজমুল, শরীয়তপুর জেলার নড়িয়া থানার নন্দন শাহ গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ মাসুম রানা,রংপুর জেলার সদর উপজেলার মডেলপাড়া গ্রামের মো.সাইফুল ইসলামের ছেলে হাসান নামে ১০ আসামি গ্রেফতার পূর্বক আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা