শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ক্যাম্প পরিদর্শন করেন সাবেক এমপি লালু

বিনামূল্যে ছানি অপারেশন রোগীদের প্রথম দফা চেকআপ

ক্যাম্প পরিদর্শন করেন সাবেক এমপি লালু

সাইফুল ইসলাম, বগুড়া অফিস : জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের উদ্যোগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে পাঁচশত জনকে লেন্সসহ ছানি অপারেশন রোগীদের প্রথম দফা চেকআপ করা হয়েছে।

৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে বগুড়া পৌর হাইস্কুল এন্ড কলেজে চেকআপ ক্যাম্প পরিদর্শন এবং ডাক্তার ও রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এসময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়ার নেতা ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ডাঃ প্রমা মন্ডল, ডাঃ নাজমুল ইসলাম ফাহিম। আরো এসময় উপস্থিত ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের শফিকুল ইসলাম, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম প্রমুখ।

গত ২৮ শে আগস্ট শুক্রবার বগুড়া জেলার বিভিন্ন এলাকার প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও চশমা

সরবরাহের পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। এর মধ্যে পাঁচশত জনকে বিনামূল্যে লেন্সসহ ছানি অপারেশন করার জন্য বগুড়া ২৫০শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করে।

অপারেশন রোগীদের ২য় দফা চেকআপ করা হবে ২ অক্টোবর।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা