বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পটিয়ার নাইখাইনে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত

সমাজ সেবক দিদারুল আলম শিক্ষা সামগ্রী বিতরণ

পটিয়ার নাইখাইনে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে নাইখাইন ফজু সাদার বাড়ি মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে হাম- নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। মাইজভান্ডার গাউছিয়া হক কমিটির পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক জনতার চেয়ারম্যান দিদারুল আলম এর পারিবারিক অর্থয়ানে প্রতিযোগিদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাইখাইন ফজুসাদার বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধ নূর মোহাম্মদ,ফজুসাদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবদুর শুক্কুর, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মোজাম্মেল হক, এনামুল হক মকবুল, ব্যাংকার মোহাম্মদ আরমান, কামরুল ইসলাম, নাইখাইন ফজুসাদার বাড়ি গাউসিয়া কমিটি বাংলাদেশর সাবেক সভাপতি , মুহাম্মদ মামুনুর, সদস্য রাফি, আহাসান জিসান,রবিউল আলম,প্রমূখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা