শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে’পশুখাদ্য ব্যবসায়ীকে কুড়ি হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে’পশুখাদ্য ব্যবসায়ীকে কুড়ি হাজার টাকা জরিমানা

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় লাইসেন্স না থাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পশু খাদ্য ব্যবসায়ী’আফনান ট্রেডার্সের মালিক’কে কুড়ি হাজার টাকা জরিমানা করে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর ) দুপুরের দিকে মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ (২০) ধারায় লঙ্ঘনে অপরাধ অনুযায়ী’ পশু খাদ্য বিক্রয়ে লাইসেন্স না থাকায়’আফনান ট্রেডার্স এর মালিক’কে কুড়ি হাজার টাকা জরিমানা করে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম,সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ সহ সোনারগাঁও থানা পুলিশের এসআই হারুনসহ সঙ্গীও ফোর্স অভিযানে সহায়তা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা