বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১০ পিস ইয়াবাসহ দুজন আটক, এক বছর করে কারাদণ্ড

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১০ পিস ইয়াবাসহ দুজন আটক, এক বছর করে কারাদণ্ড

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ভাটি জগতরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ভাটি জগতর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. তমিজ উদ্দিন (৪৮) এবং পূর্ব বড়চারা গ্রামের মো. আঙ্গুর মিয়ার ছেলে মোহাম্মদ রোমান মিয়া (১৯)।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা