এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠীর পাড়ায় অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ি সনতেশ রায় (৩৫), পিতা মুকুল রায় ও পলাতক নিতাই হরিজন (৩৫) পিতা রাম হরিজন, উভয় সাং মাকতাপুর আদিবাসী পাড়া থানা পোশরা, জেলা নওগাঁ এর নিজ নিজ বসতবাড়িতে তল্লাশিকালে ছোট বড় ০৪ টি প্লাস্টিকের জারকিনে সর্বমোট ৫০০ (পাঁচশত) লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ (দশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয় ও উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগভাবে ধ্বংস করা হয়।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। জনসাধারণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় পরিচালিত হবে বলে জানান অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।
