শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌদ্দগ্রাম তারাশাইল সৎ ভাই কতৃক গভীর রাতে সম্পত্তি দখলের চেষ্টা

চৌদ্দগ্রাম তারাশাইল সৎ ভাই কতৃক গভীর রাতে সম্পত্তি দখলের চেষ্টা

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার জেলা চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়ন তারাশাইল গ্রামে জমি নিয়ে বিরোধ ও দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কাজী মনজুরুল আলম বাবু বলেন, তার মৃত মায়ের নামের দলিল ও তার নামের রেকর্ড থাকা সত্ত্বেও সৎ ভাই দিবারুল আলম সাগর এর আদেশে তার চাচাতো ভাই এলাকার কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত মাহিদুল ইসলাম মাহিসহ ১০-১৫ জন ১১ই সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার সময় আমার চারা ভিটা জমির পূর্বপাশ দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের নামে নিজের দখলে নেয়ার উদ্দেশ্যে ঢালাই দেন।

ভুক্তভোগী কাজী মনজুরুল আলম (বাবু) বলেন আমি খবর পেয়ে ঢাকা থেকে বাড়ীতে এসে সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে সাথে নিয়ে আমার জমিনে ঢালাই দিছে কেন.?
জানতে চাইলে আমাকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর ভয় এবং মেরে লাশ গুম করার হুমকি দেন।

ভুক্তভোগী কাজী মনজুরুল আলম (বাবু) বলেন আমি নিরুপায় হয়ে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করি এবং কনকাপৈত পাড়ি থানায় ১১/০৯/২০২৬ইং তারিখে একটি লেখিত অভিযোগ দায়ের করি। বাবু আরো বলেন তার মা পেয়ারা বেগম ১৯৮৪ সালে মৃত্যুবরণ করেন। তখন মায়ের নামে থাকা সম্পত্তি চারা ভিটা আমার নামে রেকর্ড হয় ১৯৮৬ সালে। ওই সু্ত্রে আমি এই সম্পত্তি মালিক হই। কিন্তু বিবাদী দিবারুল আলম সাগর জোরপূর্বক দখল করার চেষ্টা করে।

এই বিষয়ে বিবাদী দিবারুল আলম সাগরের কাছে জানতে চাইলে সে বলে সম্পত্তি রেকর্ড কাজী মনজুরুল আলম (বাবুর) নামে কিন্তুু আমি ওয়ারিশ সুত্রে পাবো বলে দাবী করছি।

এবিষয়ে স্থানীয় ব্যক্তিবর্গের কাছে জানতে চাইলে তারা বলে কাজী মনজুরুল আলম (বাবু) তার মায়ের একমাত্র সন্তান ওই সূত্রে পুরো সম্পত্তির মালিক বাবু। এখানে দিবারুল আলম সাগর কিছুই না।

কিন্তু সে সমাজ বাসীর কথা না শুনে তার ভাড়াটিয়া সন্ত্রাসী ও কিশের গ্যাং নিয়ে রাতের অন্ধকারে কংক্রিটের ঢালাই দিয়ে রাস্তা বানানোর চেষ্টা করে। এটা তার অন্যায়।

আমরা এলাকাবাসী এ অন্যায়ের প্রতিবাদ জানাই ও সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার চাই। অভিযোগের বিষয়ে
কনকাপৈত পুলিশ ফাঁড়ি এস.আই শরীফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভুক্তভোগী কাজী মনজুরুল আলম বাবু কনকাপৈত পুলিশ পাড়িতে ১১/০৯/২০২৬ইং তারিখে একটি লেখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগ পাওয়ার পরে বিবাদী দিবারুল আলম সাগরকে তার কাগজপত্র নিয়ে দেখার করার জন্য ডাকছি। সে সামনের সাপ্তাহের মধ্যে আসবে বলে জানিয়েছেন। সঠিক কাগজপত্র দেখে বিষয়টি সুস্থ তদন্ত সাপেক্ষে সমাধানের চেষ্টা করবে বলে জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা