শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নোয়াখালী চাটখিলে যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালী চাটখিলে যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালী চাটখিল সোনাইমুড়ী (প্রতিনিধি) : নোয়াখালীর চাটখিলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চাটখিল উপজেলার যুবলীগ নেতা মাসুদ রানাকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায় সে সরকার বিরুদ্ধে নানা সময় বিভিন্ন প্রপাগাণ্ডা ছড়ায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগেও তাকে বিএনপি সরকারের বিভিন্ন নেতা কর্মিকে হুমকি দুমকির ও সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানের কারনে গ্রেফতার করা হয়। কয়েক মাস আগে মাসুদ রানা জামিনে বের হয়।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, তার বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা