শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে মায়ের হাতে ছেলে খুন মেয়ে আহত

টাঙ্গাইলে মায়ের হাতে ছেলে খুন মেয়ে আহত

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে ছুরি দিয়ে দুই শিশুসন্তানকে কুপিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাড়ে তিন ৩ বছর বয়সী ছেলে সন্তান আশরাফুলের মৃত্যু হয়েছে। ৯ বছর বয়সী মেয়ে সিরজাতুনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় ভালুকা হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টাঙ্গাইলের সখিপুরে ‎বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।‎নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার খালিয়ার বাইদ এলাকার শাহীন মিয়ার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার ওই রাতে পারিবারিক বিষয় নিয়ে ক্ষোভের জেরে তার ঘুমন্ত দুই শিশু সন্তানকে কেক কাটার ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তারা গুরুতর আহত হয়। এরপর মা নিজেও আত্মহত্যার চেষ্টা করে।

‎পরিবারের লোকজন দুই শিশুকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন। অপর শিশু সিরজাতুনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং ওই মাকে ঘরের খুটির সাথে বেঁধে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মাকে আটক করে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।

‎সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। শিশুদের মা আকলিমা আক্তারকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা