কুতুবদিয়া, (কক্সবাজার) থেকে এম. শহীদুল ইসলাম : কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ৬টি ইউনিয়নের গ্রামপুলিশের মাঝে ৪৩টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ৩ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। গ্রামপুলিশকে আরো গতিশীল করার লক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্ধে উপজেলার ২জন নারী গ্রামপুলিশসহ ৪৩জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, দ্বীপের প্রত্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কাজে গ্রামপুলিশের দ্রুত যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এসময় গ্রামপুলিশ সমিতির উপদেষ্টা কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, সমিতির সভাপতি দফাদার জহরলাল দাস ও সা. সম্পাদক নেচার প্রমূখ উপস্থিত ছিলেন।
