৩৩
কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার ১১নং চিওড়া ইউনিয়ন লতিফ শিকদার টাওয়ারের পাশে বাড়ীতে আজ রাত আনুমানিক ৭টার সময় লেদু মিয়ার ছেলে সামীরের স্ত্রী টুম্পার বয়স আনুমানিক (২০) ঝুলন্ত লাশ উদ্ধার। তার বাবার বাড়ি কাগাইস, বাবার নাম শহিদুল ইসলাম বলে জানা গেছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে দাবী করেছে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আবার
কেউ কেউ বলছে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে। তবে কোনটি সঠিক এখনো বুঝা যাচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গেছে মেয়েটি বিয়ে হয়েছে প্রায় দেয় মাসের মত।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাথে যোগাযোগ করলে উনি বলেন একটি আত্মার খবর পেয়েছি। থানা থেকে ফোস পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
