বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমতলী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের অনুমোদন

আমতলী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের অনুমোদন

আমতলী (বরগুনা) থেকে এসএম সুমন রশিদ : বরগুনার আমতলী উপজেলার মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়।

গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বরগুনা জেলার বরগুনা সদর ও আমতলী উপজেলার মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের কথা জানানো হয়। এর মধ্যে আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গুলিশাখালী ইউনিয়ন পরিষদে উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, কুকুয়া ইউনিয়ন পরিষদে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, হলদিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, চাওড়া ইউনিয়ন পরিষদে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য শর্তসাপেক্ষে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে প্রশাসক নিয়োগের ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্থানীয় জনগণ যাতে প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসকদের দায়িত্ব পালনের কথা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা