রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রায়পুর পৌর ভূমি অফিস থেকে শ্যামল কৃষ্ণ দেবনাথের বদলি

রায়পুর পৌর ভূমি অফিস থেকে শ্যামল কৃষ্ণ দেবনাথের বদলি

এহসানুল আসিফ মাসুম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর ভূমি অফিসে কর্মরত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শ্যামল কৃষ্ণ দেবনাথকে বদলি করা হয়েছে।তাঁকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন ভূমি অফিসে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয় রেভিনিউ ডেপুটি কালেক্টর মুহাম্মদ আরাফাত হুসাইনের স্বাক্ষরিত আদেশে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

অফিস আদেশের তালিকায় ১০ নম্বরে শ্যামল কৃষ্ণ দেবনাথের নাম রয়েছে।সেখানে তাঁর বর্তমান কর্মস্থল হিসেবে রায়পুর পৌর ভূমি অফিস এবং নতুন কর্মস্থল হিসেবে চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন ভূমি অফিস উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।অন্যথায় ওই দিন অপরাহ্ণে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে বিবেচিত হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা