স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় ১৫ নং সেক্টর ২ নং ব্রিজের উভয় পাশের অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয় । বৃহস্পতিবার দুপুর ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সবুজ হাসান তিনি বলেন অভিযান চলাকালীন সময়ে এলাকার কয়েকটি টিনের ঘর উভয় পাশে বিভিন্ন অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উভয় পাশে রাজউকের অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। জনস্বার্থে এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এই অবৈধ অংশগুলো ভেঙে দেওয়া হয়। একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ প্লট দখলের বিরুদ্ধে রাজউকের এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে রাজউকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম সহ পরিদর্শক জলিল মিয়া ও নাইমুল ইসলাম সহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানে পর্যাপ্ত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
