উলিপুর (কুড়িগ্রাম) থেকে ইউনুস আলীঃ কুড়িগ্রামের উলিপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বালাডোবা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উত্তর বালাডোবা এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার বাহাদুর রবিদাসের নিজ বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল Officer’s Choice ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) উত্তর বালাডোবা গ্রামের মৃত হিরালাল রবিদাসের ছেলে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উলিপুরে অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
