১২
ভালুকা, ময়মনসিংহ থেকে তমাল কান্তি সরকার : আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নাশকতা প্রতিরোধের আহ্বান জানান।
মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
