বুধবার | সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে বিভিন্ন অপরাধের ঘটনায় ১২ জন গ্রেপ্তার

রূপগঞ্জে বিভিন্ন অপরাধের ঘটনায় ১২ জন গ্রেপ্তার

রূপগঞ্জ থেকে মোঃ মাসুদ করিম : রূপগঞ্জ উপজেলায় ডাকাতির চেষ্টাকালে ৪ জনসহ অপহরণ, নাশকতা ও বিভিন্ন মামলায় মোট ১২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্বগ্রাম শীতলক্ষ্যা নদীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন,মঙ্গলবার ভোর রাতে পূর্বগ্রাম এলাকার শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন ট্রলারে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় চনপাড়া ফাড়ীর একদল পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাত সন্দেহে; গন্ধর্বপুর এলাকার রেদওয়ান হোসেন,হিমেল মাহমুদ,তানভীর হোসেন ও কামরুল হাসান নামের চারজনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও অপহরণ,নাশকতাসহ বিভিন্ন মামলায় আরো ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন বলেন,গ্রেফতারকৃত ১২ জনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা