মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম ওমরা পালন শেষে দেশে ফিরলেন রেজাউল আলী জসিম চৌধুরী

ওমরা পালন শেষে দেশে ফিরলেন রেজাউল আলী জসিম চৌধুরী

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ওমরা হজ পালন শেষে মাতৃভূমিতে ফিরেছেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক জনাব দিদারুল আলমসহ পটিয়া উপজেলার মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সমন্বয়কারীগণ এবং কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ।

এ সময় বিমানবন্দরে এক সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেন।

এদিকে, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, পটিয়া পৌরসভা শাখার পক্ষ থেকেও কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীকে পবিত্র ওমরা হজ পালন শেষে স্বদেশ প্রত্যাবর্তনে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।পাশাপাশি মহান আল্লাহর দরবারে তাঁর পবিত্র ওমরা হজ কবুল হওয়া এবং আগামীর পথচলা সুস্থতা, শান্তি ও কল্যাণে পরিপূর্ণ হওয়ার জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা