৩৫
মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর দৈনিক বাংলা মোড় সংলগ্ন শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।
আজ ১০ অক্টোবর ২০২৬, শনিবার সকালে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদ জেহাদের স্মৃতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ জেহাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
