শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সড়ক দূর্ঘটনায় আহত ভাগিনাকে চিকিৎসা করাতে গিয়ে স্ট্রোকে মারা গেল দেলোয়ার

সড়ক দূর্ঘটনায় আহত ভাগিনাকে চিকিৎসা করাতে গিয়ে স্ট্রোকে মারা গেল দেলোয়ার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ভাগিনাকে চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন দেলোয়ার (৪৫)।

আজ শুক্রবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং রাস্তার মাথায় দুটি অটোরিক্সার পরস্পর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই এলাকার তৌহিদ (৪০) গুরুতর আহত হয়।

আহত তৌহিদের মামা দেলোয়ার খবর পেয়ে দূর্ঘটনাস্থল গিয়ে ভাগিনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত তৌহিদকে উন্নত চিকিৎসার রেফার করে। ওই সময় দেলোযার হাসপাতাল প্রাঙ্গনে হঠাৎ অসুস্থতাবোধ করে। স্বজনরা দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। মৃত দেলোয়ার (৪৫) দক্ষিণ ধূরুং ইউনিয়নের হায়দার আলী মিয়াজীর পাড়ার মৃত আলী আহমদের পুত্র।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা