কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কাপ্তাই ও রাজস্থলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কাপ্তাই উপজেলা পরিষদের হলরুম কিন্নরীতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি দিলদার হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, রাজস্থলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিসা চাকমা এবং কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার মোট ৩০ জন মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী অংশগ্রহণ করেন।
