শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ জাতীয় চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী

জনতা ডেস্ক : চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা