শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি পালনের আয়োজন করে। দিবসটি উদযাপন উপলক্ষে রোববার সকালে বর্ণাঢ্য র‍্যালী, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

‎এতে সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, নির্বাচন অফিসার নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) একেএম জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন,‎ আইসিটি অফিসার আশরাফুল আলম, তথ্য সেবা কর্মকর্তা গুলফাম মোস্তফা অনন্যা ও মহিলা বিষয়ক অফিসের ‎‎ক্রেডিট সুপারভাইজার আবুল হোসেন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা