তারাকান্দা (ময়মনসিংহ) থেকে তৌকির আহমেদ শাহীন : “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুরমা সুপ্রভা কাঞ্চি শাওন, তমা চক্রবর্তী,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ বিউটি আক্তার, পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ তন্বী আক্তার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌকির আহমেদ শাহীন ।
বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার প্রসারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের তিন শিক্ষার্থী পুরস্কার তুলে দেওয়া হয়।
