শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নীলফামারীতে জাতীয় কন‍্যাশিশু দিবস-২০২৬ পালিত

নীলফামারীতে জাতীয় কন‍্যাশিশু দিবস-২০২৬ পালিত

নীলফামারী থেকে এন.এম হামিদী বাবু : “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ সহযোগিতায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির।

সভাপতির বক্তব্যে তিনি, বাল্যবিবাহের কারণ ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে আলোকপাত করেন।

পাশাপাশি, ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আদান-প্রদানের ক্ষেত্রে সচেতনতা ও সতর্কতা অবলম্বন, কন্যাশিশুদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে অতিরিক্ত দক্ষতা ও যোগ্যতা বিকাশ এবং ইউনিয়নভিত্তিক কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কন্যাশিশুদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আনিসুর রহমান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোয়াহেল পারভেজ প্রমূখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা