মো.নূর আলম ভূইয়া : বিশ্ব ইনভেনশন প্রতিযোগিতায় ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা স্বর্ণপদক জয় লাভ করেছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (ডাবলুআইসিই)—২০২৬’— এর মূল পর্বে রবোটিক্স ক্যাটাগরিতে ১৩০টি দেশের ৮ শত টি দলের সংগীত প্রতিযোগিতা করে স্বর্ণপদক অর্জন করেছে দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ হোসেন সিজান, ও ফারদিন এহসান জাবেদ
স্কুল সূত্রে জানা গেছে, গত ১৭ মে নর্দান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (ডাবলুআইসিই)—২০২৬’— এর বাংলাদেশ রাউন্ডে ১,৫০০ এরও বেশি দলের সাথে প্রতিযোগিতা করে গোল্ড মেডেল অর্জন করে সিজান ও জাবেদ। বাংলাদেশ পর্বে দেশের সেরা দল হিসেবে বিজয়ী হওয়ার পর তারা মালয়েশিয়ায় বিশ্বমঞ্চে মূল পর্বে অংশগ্রহণের সুযোগ ও যোগ্যতা অর্জন করে।
পরবর্তীতে ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক আয়োজনের মূল পর্ব। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সেরা উদ্ভাবক ও গবেষকদের হারিয়ে চূড়ান্ত পর্যায়ে তারা এই গৌরবময় অর্জন ছোঁয়া সম্ভব করে।
শিক্ষার্থীদের এই বিশ্বজয়ী সাফল্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে বিজয়ী দুই শিক্ষার্থীকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন— দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল এন্ড কলেজের গোল্ডেন বয় খ্যাত এই দুই শিক্ষার্থী বিশ্বমঞ্চে বাংলাদেশকে আলোকিত করেছে। আমরা সবাই ওদের জন্য দোয়া করি ওরা যেন সুযোগ্য মানুষ হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে আরো উচ্চ মর্যাদায় নিয়ে যেতে পারে। এক্ষেত্রে শামসুল হক খান স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ সবসময় সকল শিক্ষার্থী সহ মেধাবীদের পাশে অবস্থান করে।
