শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা চৌদ্দগ্রামে ঘোলপাশা আল-ক্বলম মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ঘোলপাশা আল-ক্বলম মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কেএম আহসান উল্ল্যা : কুমিল্লা চৌদ্দগ্রাম ঘোলপাশা আল-ক্বলম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও শিক্ষার অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৪ জন উত্তীর্ণ হয়েছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শনিবার এ-উপলক্ষ্যে শিক্ষার্থীদের সংবর্ধনা অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা