শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশলী দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার পৌর শহরের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা, আলোচনা সভা ও দুর্যোগ সম্পর্কিত মহড়ার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত মোঃ বদরুল আলম, সিনিয়র শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, শাহজাহান কবীর, মোঃ রুহুল আমীন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর মোঃ কবিরুল আলম, লিডার সুলতান মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়ার আয়োজন করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা