কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি সোহেল রানা : প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান এবং বিএনপি’র পরিবারের সাথে কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা, কাশিমপুর, কোনাবাড়ী বাসন মেট্রো থানার সনাতন ধর্মালম্বী ১৮৫ পূজা মন্ডপের প্রতিনিধি বৃন্দদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় জিআর চাল, আর্থিক সহায়তা, শাড়ি কাপড় বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসন কালিয়াকৈর, গাজীপুর সদর এবং বিএনপি পরিবার , কালিয়াকৈর উপজেলা, পৌর ও কাশিমপুর, কোনাবাড়ী বাসন মেট্রো থানা শাখার আয়োজনে ওই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে এবং কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান এমপি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কাশিমপুর, কোনাবাড়ী, বাসন মোট্রো থানার ওসি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আগত শারদীয় দুর্গাপূজার পুজারীবৃন্দ।
