নোয়াখালী থেকে ওমর ফারুক : নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চারটি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী মোহাম্মদিয়া হোটেলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের এক প্রেস রিলিজে জানানো হয়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অ/ভিযান পরিচালনা করেন।
এ সময় আন্তজেলা চোর চক্রের সদস্য সন্দেহে তিনজনকে আ/টক করা হয়। পরে তাদের হেফাজত থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের রামপুর (কাশিয়ার বাড়ি) এলাকার মিজানুর রহমান (২৫), নোয়াখালীর চরজব্বর থানার পশ্চিম চরজব্বর এলাকার কাশেম মিয়ার বাড়ির জামাল উদ্দিন (৪৭) এবং একই এলাকার আনোয়ার সর্দার বাড়ির মো. রাজিব (২৭)।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো আরিফুল রহমান
