শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ায় ফকির লালন শাহের মাজার থেকে গাঁজা সেবনের ২ হাজার পিস বাঁশি জব্দ! 

কুষ্টিয়ায় ফকির লালন শাহের মাজার থেকে গাঁজা সেবনের ২ হাজার পিস বাঁশি জব্দ! 

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আগামী ১৭ অক্টোবর। প্রতিবছর এ অনুষ্ঠানে অংশ নিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে সমবেত হন দেশ-বিদেশের লাখো বাউল, সাধক ও লালনভক্ত। এবারের আয়োজনকে মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমারখালীর লালন আখড়াবাড়ি এলাকা থেকে প্রায় দুই হাজার পিস গাঁজা সেবনের কলকে উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। যার বাজার মূল্য ২ লক্ষ টাকা। উদ্ধারকৃত এসব কলকে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা