শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লংগদুতে দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

লংগদুতে দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে আসন্ন প্রবারণা পূর্ণিমা/কঠিন চীবরদান-২০২৬ উপলক্ষে ত্রানকার্য (চাল) উপ-বরাদ্দের ডিও বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টায় লংগদু উপজেলা পরিষদের শিলছড়া সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার ৫০টি বিহারে ৬০০ কেজি হারে চালের ডিও বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন লংগদু জোনের আওতাধীন সুপারিপাতা ছড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মুবিন আর রহমান লংগদু থানার (ওসি তদন্ত)  স্বরজিত দেবনাথ , উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সৌরভ সেন, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খানসহ স্থানীয়  গন্যমান্য ব্যক্তিবর্গ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা