শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সীমান্তে রামগড় বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ

সীমান্তে রামগড় বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ

মো.মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড় ৪৩ বিজিবির পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি ও মিরসরাই সীমান্তে ছয়টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

বৃহস্প্রতিবার (১৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে গরু গুলো জব্দ করা হয়।

রামগড় বিজিবি সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার রহমতপুর কয়লারমুখ নামক স্থান থেকে সকাল আনুমানিক ৭টার দিকে চারটি এবং সকাল ৭টা ৪০ মিনিটে হাতিমারা টিলা এলাকা থেকে আর ও দুটি ভারতীয় গরু জব্দ করে বিজিবির অপর একটি টহলদল। দুই অভিযানে মোট ছয়টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে নিরাপত্তা জোরদার, অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া মাদকদ্রব্য ও মানব পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা