শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ​মুরাদনগরে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্য বিল্লাল গ্রেপ্তার

​মুরাদনগরে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্য বিল্লাল গ্রেপ্তার

মুরাদনগর (কুমিল্লা) থেকে মো. রাসেল মিয়া : কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। গত ১৫ অক্টোবর (২০২৬) মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তার মোঃ বিল্লাল হোসেন সরকার উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি আমপাল গ্রামের মৃত আবুল কালাম আজাদ প্রকাশ তোতা মিয়ার ছেলে।

​মুরাদনগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মিছিল, শোডাউন ও জনমনে ভীতি সৃষ্টি সহ সরকার বিরোধী ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, শুক্রবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা