সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাগুরায় বিপুল পরিমান মাদক ও নগদ টাকাসহ দুই নারী গ্রেফতার

মাগুরায় বিপুল পরিমান মাদক ও নগদ টাকাসহ দুই নারী গ্রেফতার

মাগুরা থেকে আল এমরান: মাগুরায় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ জন নারী মাদক ব্যবসায়ী ৪ হাজার ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ লক্ষ টাকা, মোটরসাইকেল, প্রাইভেট কার, ওয়াকিটকি সেট ও স্টীলের তৈরী লকারসহ গ্রেফতার করা হয়েছে।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২ টায় তার সম্মেলন কক্ষ এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১৮ অক্টোবর) রবিবার রাত ৪টার দিকে মাগুরা সদর থানাধীন কুকনা এশিয়া মহিলা কলেজ পাড়ার এশিয়া মহিলা কলেজের পুরাতন হোস্টেলের পিছনে সবুজ এর একতলা বিল্ডিংয়ের ভাড়াটিয়া দীপ্ত কুমার বিশ্বাসের বাসায় অভিযান চালিয়ে সম্পা দাস (৩২) ও পূর্নিমা রানী বিশ্বাস (৫৫) কে গ্রেফতার করা হয় ।

ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদককারবারী দীপ্ত কুমার বিশ্বাস ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পলাতক আসামী দীপ্ত কুমার বিশ্বাস এর ভাড়া বাসা তল্লাশিকালে গ্রেফতারকৃতদের দেখানো একটি স্টীলের তৈরী লকার হতে ২০ টি নীল পলি জিপারের মধ্যে কমলা রংয়ের ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৬ লক্ষ টাকা এবং মাদক পরিবহনের কাজ

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা