মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার (জিএম) গোলাম কাউসার তালুকদার সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে তাঁর পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্থানীয় গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মতে, তিনি একজন অত্যন্ত দক্ষ, ভালো ও মানবিক গুণসম্পন্ন কর্মকর্তা।
তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যুতায়ন প্রক্রিয়ায় ব্যাপক গতি এসেছে। তাঁর কার্যকালে অত্যন্ত সাফল্য ও স্বচ্ছতার সাথে প্রায় ১৫ থেকে ১৭ হাজার নতুন গ্রাহকের নিকট বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।
সংস্থাটির মূল সেবামূলক অর্জন ও বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
স্বল্প সময়ে সফলভাবে ১০-১১ হাজার গ্রাহকের ঘরে আলো পৌঁছে দেওয়া হয়েছে।
প্রশাসনিক ও মাঠপর্যায়ের কাজে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিষ্ঠা বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে।
শতভাগ সততা নিশ্চিত করে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির সুযোগ ছাড়া বিদ্যুৎ সেবা প্রদান করা হচ্ছে।
সাধারণ গ্রাহকদের দুর্ভোগ কমাতে এবং বিদ্যুৎ সেবা দ্রুত দোড়গোড়ায় পৌঁছাতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ সবসময় গ্রাহক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিতে কাজ করে যাচ্ছে।
