সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদী সীমান্তের কুমারগাতি থেকে আবারো ভারতীয় মদ উদ্ধার

শ্রীবরদী সীমান্তের কুমারগাতি থেকে আবারো ভারতীয় মদ উদ্ধার

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : শেরপুরের শ্রীবরদী সীমান্তের কুমারগাতি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্যান্ডের মদের বোতল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

১৮ ই অক্টোবর রবিবার সকালে ৩৯ বিজিবির কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গাবরুনা ইউনিয়নের কুমারগাতী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের আমদানি নিষিদ্ধ ৯২ বোতল মদ উদ্ধার করে।

বিজিবির দাবি অভিযান কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মদ ভর্তি কার্টুন রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক ও চোরা কারবারি দলের সদস্যরা।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো ফুল মিয়া মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন, উদ্ধারকৃত মদ গুলি পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল।

উদ্ধারকৃত ৯২ বোতল ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৩৮ হাজার টাকা।

এ ঘটনায় ৩ জনকে আসামি করে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত মদ শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য শ্রীবরদী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দীর্ঘদিন যাবত একটি সঙ্ঘবদ্ধ চক্র পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধভাবে মাদক, গরু, ইলেকট্রিক সামগ্রী, প্রসাধনী ও কসমেটিক সামগ্রী, যানবাহনের যন্ত্রাংশ, ঔষধ সামগ্রী, জিরা সহ মসলা সামগ্রী, শিশু খাদ্য সহ বিভিন্ন সামগ্রী এনে দেশের বিভিন্ন স্থানে নিবিঘ্নে পাঁচার করে আসছে।

বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে ভারতীয় মাদক, গরু সহ বিভিন্ন সামগ্রী আটক হলেও। আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোন অভিযান চোখে পড়ছে না সীমান্ত জনপদ এলাকায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা