সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ খেলা হাবড়া বাজারে ১ম হেলাল মিয়া দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হাবড়া বাজারে ১ম হেলাল মিয়া দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুরাতন হাবড়া বাজারে উৎসবমুখর পরিবেশে ১ম মোঃ হেলাল মিয়া দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭অক্টোবর) ১ম হেলাল মিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে হাবড়া বাজারের দক্ষিনের মাঠে দিবা-রাত্রি টুর্নামেন্টের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান রাজু।

এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য প্রতিটি পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে নিউ স্টার হাবড়া বাজার বনাম হেলাল মিজান চরচণ্ডী দল।

টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে রয়েছে- ১টি ফ্রিজ (সম পরিমান ত্রিশ হাজার টাকা) দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে- ১টি বাইসাইকেল (সম পরিমান দশ হাজার টাকা)

অনুষ্ঠানে খেলোয়াড়, দর্শক ও অতিথিদের শুভেচ্ছা জানানো হয়। টুর্নামেন্টের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মোঃ সিরাজ উদ্দিন, মোঃ ছালিক মিয়া, মোঃ বারাম উদ্দিন, মোঃ বুরহান উদ্দিন, মোঃ আলমগীর হোসেন ও মোঃ কাবিল মিয়া।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা