সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ইভা নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইভা উপজেলার সুখিয়া ইউনিয়নের কোশাকান্দা গ্রামের মো. সোহেল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু ইভার বাড়ি মহাসড়কের পাশেই ছিল। শিশুটি রস্তার পাশেই খেলাধুলা করছিল।

দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি অটোবাইক শিশুটিকে চাপা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। তার মুখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা