মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ হেলাল উদ্দিন (পিপিএম)।
রোববার (১৮ অক্টোবর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পাকুন্দিয়া থানার দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে পাকুন্দিয়া থানার ওসি হিসেবে যোগদান করেন।
পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দিন ইতিপূর্বে টাঙ্গাইল জেলার সখিপুর থানা এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হন।
নতুন দায়িত্ব গ্রহণের পর মোঃ হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, আমার প্রধান লক্ষ্য পাকুন্দিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত রাখা এবং চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধদমনে তিনি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
