রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঢাকা মহানগর সার্বজনীন পুজাকমিটিকে ডিএনসিসি পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান

ঢাকা মহানগর সার্বজনীন পুজাকমিটিকে ডিএনসিসি পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার : হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে দুই দিনের সপ্তমী তিথির দ্বিতীয় দিন উদযাপিত হচ্ছে আজ রোববার। পঞ্জিকার বিশেষ তিথিচক্রের কারণে এ বছর সপ্তমী তিথি দুই দিন ধরে পরিব্যাপ্ত। বাংলা পঞ্জিকা অনুসারে তিথির এই হিসাব তৈরি হলেও সপ্তমী পূজার মূল শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শনিবার সকালেই সম্পন্ন করেছেন ভক্তরা। গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এই শারদীয় মহোৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোড়ায় চড়ে। উৎসবের সমাপ্তিতে তিনি স্বর্গলোকে ফিরে যাবেন নৌকায় চড়ে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর দেশজুড়ে মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মণ্ডপ বসেছে ২৫৮টি। গত বছরের তুলনায় এবার সারা দেশে মণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বেড়েছে।
উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে দেশজুড়ে নেওয়া হয়েছে বহুমুখী নিরাপত্তা পদক্ষেপ। মণ্ডপগুলোতে আনসার, পুলিশ ও র‌্যাব সদস্যদের সমন্বয়ে যৌথ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সার্বক্ষণিক নজরদারির অংশ হিসেবে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ। এছাড়া মণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
আজ ১৮ অক্টোবর ২০২৬ মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে উত্তরা পশ্চিম থানা শাখা ঢাকার মুগ্ধ চত্ত্বরে আয়োজিত পূজামন্ডপে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং উত্তরা পশ্চিম থানা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুজন কুমার সাহার হাতে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। সেইসময় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে উত্তরা পশ্চিম থানা শাখা পুজা উদযাপন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীও পড়িয়ে দেন উত্তরা পশ্চিম থানা শাখা পুজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মুকুল সরকার। সেইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী গৌতম ভৌমিক, সহ-সভাপতি; প্রচারসম্পাদকসহ উত্তরা পুজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও মিডিয়া ব্যক্তিত্ব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা