সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল এলাকার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটির সামনে থাকা একটি পিকআপেও ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুর রহমান শরীফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা