৭
জনতা ডেস্ক : ফ্রান্সে সপ্তাহের শেষে বিক্ষোভ চলাকালে প্রায় দেড় হাজার দোকান ও খুচরা বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অনেক দোকানে লুটপাটও চালানো হয়েছে। খাতটির প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের প্রধান রোববার এ তথ্য জানান।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের সভাপতি আলেকজান্দ্র বোমপার্ড এলসিআই টেলিভিশনকে বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি ইউরো হবে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণের এখনো সময় আসেনি।
