রহিম হৃদয়,খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদরের খেজুরবাগান এলাকায় যুব সমাজের উদ্যোগে কবরস্থান পরিষ্কার কার্যক্রমে বিএনপি’র নেতা-কর্মী ও স্থানীয়রা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে খেজুর বাগান কবরস্থানটি পরিষ্কার করেন।
খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মো. নজরুল ইসলাম জানান, ঘন জঙ্গলের কারণে কবর খোদাই করতে সমস্যার সম্মুখীন হতে হতো। জেলা বিএনপির সভাপতি, ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় যুব সমাজের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খেজুরবাগান কবরস্থানটি পরিষ্কার করা হয়েছে।
এ সময় খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ছাড়াও ২ ওয়ার্ড বিএনপির সভাপতি নেছার আলী, জেলা তাঁতি দলের প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, ২ নং ওয়ার্ড যুব দলের সভাপতি আজিজুল, সাবেক ছাত্র নেতা আব্দুর রহমান ছায়াদ ও স্থানীয় যুব সমাজ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সদর পৌর ২ নং ওয়ার্ড সভাপতি নেছার আলী বলেন,যুব সমাজের উদ্যোগেই কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে কাজ করছি এবং এই অভিযান চলমান থাকবে।’
