ওমর ফারুক, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ২৩শে অক্টোবর নোয়াখালী জেলা শাখার এনসিপির শীর্ষস্থানীয় তিন নেতার স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
নবঘোষিত কমিটিতে মোহাম্মদ হানিফকে চাটখিল উপজেলা শাখার আহ্বায়ক এবং বেলাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া গোলাপ হোসেন ফরহাদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাশেদ হাসানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—
যুগ্ম আহ্বায়ক: ১. জাকির হোসেন ২. নাসির উদ্দিন ৩. হাসান আহমেদ সুমন ৪. ইমন হোসেন ৫. গাজী শোভন ৬. আমজাদ হোসেন
যুগ্ম সদস্য সচিব: ১. রমজান শাহারিয়ার ২. ফরিদ মাহমুদ আয়ান ৩. খলিলুর রহমান মাসুম ৪. মো. ওসমান ৫. রবিউল হাসান নিরব ৬. জাহিদুল ইসলাম ৭. নাইম মাহমুদ
নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে চাটখিল উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
