তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে। ২৩শে অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র খরমপুর জেলা জাপার কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শেরপুর জেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মো মোখলেছুর রহমান চেয়ারম্যান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর – জামালপুর জেলা জাতীয় পার্টির সমন্বয় কমিটির আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান। আলোচনা সভায় উপজেলা দিবসের তাৎপর্য ও দলের সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন শেরপুর শহর জাপার সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর হারুন জিলানী সরকার, সাবেক সাধারণ সম্পাদক মানিক কর্মকার, জাতীয় পার্টির নেতা ড, বেলাল, এস বাবলু, বাবুল মিয়া, আলফাজ উদ্দিন, ছোর মাহমুদ প্রমুখ।
বক্তারা বর্তমান জেলা জাতীয় পার্টির নিষ্ক্রিয় পকেট আহবায়ক কমিটি বাতিলের দাবি।
অযোগ্য নেতৃত্বের তীব্র সমালোচনা দলের দীর্ঘদিনের পরিক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে অবিলম্বে শেরপুর জেলা জাপার নতুন কমিটি গঠনের দাবি জানায়।
এ সময় জেলা, সদর উপজেলা, বিভিন্ন উপজেলা থেকে আগত জাপার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
