শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নীলফামারী ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারী ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এন.এম হামিদী বাবু, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেলা পাঙ্গা যুব সমাজ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ডোমার প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মেলা পাঙ্গা যুব সমাজের আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি, মাহফিলে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে ধর্মীয় অনুষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা