তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের আভিযানে ৮,৩৪২ পিস অবৈধ ভারতীয় প্রসাধনী, ০১টি ব্যাটারিচালিত অটো ভ্যান, ০১টি ফেলে যাওয়া মোটরসাইকেল এবং ০১টি মোবাইল ফোনসহ একজন রাকারবারিকে (ভ্যান চালক) হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর এর আভিযানিক দল আজ ২৪ অক্টোবর ২০২৬খ্রি. সকাল অনুমান ০৯:০৫ ঘটিকায় জানতে পারে যে, ভারতীয় সীমান্ত পথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী চোরাচালানের উদ্দেশ্যে আনা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন তাতিহাটি পশ্চিম নয়াপাড়া এলাকায় পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে তল্লাশিকালীন সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটো ভ্যানকে থামার জন্য চ্যালেঞ্জ করা হয়। পরবর্তীতে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা নিম্নোক্ত অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
৫,২৭০ পিস GARNIER BRIGHT COMPLETE VITAMIN C+ SERUM CREAM (২৩g) [Manufactured by: JNTL Consumer Health (India) Pvt. Ltd]
৩,০৭২ পিস NOURISHING MILK & RICE JOHNSON’S Baby Face and Body Cream (৫০g) [Manufactured by: JNTL Consumer Health (India) Pvt. Ltd]
গ্রেফতারকৃত : মোঃ শাহিনুর রহমান (২৯) শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
চোরাচালানের মালামাল পরিবহনের দায়ে ব্যাটারিচালিত অটো ভ্যানটি জব্দ করার পাশাপাশি ভ্যান চালককে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পোশাক পরিহিত এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অটো ভ্যানটিকে এস্কর্ট (পাহারা) করে নিয়ে আসা আরও ০২ জন চোরাকারবারি কৌশলে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় উক্ত মোটরসাইকেলটিও জব্দ করে।
গ্রেফতারকৃত আসামি ও পলাতক ২ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার শ্রীবরদী থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসআরবি ১৪, সিপিসি ১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাবিদ আহমেদ।
